কবুতর পোষার ঘরে অস্ত্রের কারখানা! নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:42 PM , January 29, 2021 চট্টগ্রামে একটি ভবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মেহেরুন্নেসা (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার স্বামী নেজাম খান পালিয়ে গেছেন।বৃহস্পতিবার গভীর রাতে ডবলরমুরিং থানার পাঠানটুলির বংশাল রোডে এ অভিযান চালায় পুলিশ। ডবলরমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, দোতলা ভবনটিতে থাকেন নেজাম ও মেহেরুন্নেসা। এটি তাদের নিজস্ব ভবন। তাদের বাড়ির ছাদে কবুতর পালার একটি ঘর আছে। সেখানে তারা অস্ত্র তৈরি করেন বলে পুলিশ তথ্য পায়।‘সে তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে দুটি এলজিসহ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।’ওসি বলেন, মেহেরুন্নেসার স্বামী নেজাম খান পালিয়ে গেছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। শেয়ার চট্টগ্রামবিষয়: