পাঁচ তরুণী নিয়ে ফূর্তি করার সময় হাতেনাতে ধরা

প্রকাশিত: 11:49 AM , January 15, 2021

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ তরুণী ও নয় যুবকসহ মোট ১৪ জনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

নগরের দক্ষিণ সুরমার তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক করা আসামিদের বিরুদ্ধে মেট্রো আইনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Loading