বর্ষবরণ উপলক্ষে পোমরায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: 6:17 PM , January 2, 2021

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলাধীন উত্তর পোমরা বহুমুখী একতা সংসদের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টুয়েন্টি টুয়েন্টি ইউনাইটেড ফুটবল একাদশ ও উত্তর পোমরা বহুমুখী ফুটবল একাদশ।
খেলার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলার সহ সাধারণ সম্পাদক সমাজসেবী মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু, প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পোমরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আবু জাফর, হোসেন ও আনোয়ার।খেলায় টুয়েন্টি টুয়েন্টি ইউনাইটেড ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে।
পরে অতিথিবৃন্দ উভয় দলকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন।

Loading