ধর্মপাশায় শীতার্তদের শীত বস্ত্র বিতরণ রোমান সারোয়ার রোমান সারোয়ার প্রকাশিত: 8:57 PM , December 10, 2020 সুনামগঞ্জের ধর্মপাশায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বরাদ্দকৃত জয়শ্রী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৫০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।বৃহস্পতিবার দুপুরে জয়শ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় তালুকাদার, ইউপি সদস্য খোকন মিয়া প্রমুখ। শেয়ার অন্যান্যবিষয়: