নাজমুল হুদা ওয়ারেছি চঞ্চলকে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক মনোনীত করায় নেত্রকোণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত: 1:32 PM , November 17, 2020

নেত্রকোণার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা ওয়ারেছি চঞ্চলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক নির্বাচিত করায় নেত্রকোণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে নেত্রকোণায় এ আনন্দ মিছিল হয়। মিছিলটি সারা শহর প্রদক্ষিন শেষে ছোটবাজারস্থ জেলা আওয়ামীলীগের অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় নেতাকর্মীসহ সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজন ফারাস, মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক পরশ তালুকদার, উপসম্পাদক রুপকসহ জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Loading