সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

প্রকাশিত: 8:50 PM , November 1, 2020

বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকা সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হন গোলাম সরওয়ার। ঘটনাটি জানিয়ে বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।

Loading