নোয়াখালীতে বিধবাকে ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:29 AM , October 30, 2020 নোয়াখালীর হাতিয়ার চরকিং ইউনিয়নের দক্ষিণ গামছাখালী গ্রামে ঘরে ঢুকে এক বিধবা নারীকে (৩৯) ধর্ষণের অভিযোগে এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ। আটক ফেরিওয়ালা শ্রীবাস দেব নাথ (৪০) উপজেলার নলচিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফজরম মাঝি এলাকার সুনীল দেব নাথের ছেলে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতা নারী একই দিন রাতে নিজেই বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ গামছাখালী গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।তিনি আরো জানান, আটক ফেরিওয়ালা সাইকেলে করে ফেরি করে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়িতে বাদাম বিক্রি করত। বৃহস্পতিবার দুপুরে সে ফেরি করতে যায় দক্ষিণ গামছাখালী গ্রামে। ওই সময় বিধবা নারীর মা ওষুধ কিনতে পাশের বাজারে ছিল। বিধবা নারী একা রান্না ঘরে রান্না করছিল। ফেরিওয়ালা বিধবা নারীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। একপর্যায়ে বিধবা নারীর চিৎকারে বাড়ির লোকজন এসে ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ। শেয়ার নোয়াখালীবিষয়: