আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক নিহত

প্রকাশিত: 8:17 PM , October 29, 2020

আনোয়ারার পিএবি সড়কে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার কালাবিবির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. হানিফ (৬৬) অটোরিকশার চালক। আহত অটোরিকশার যাত্রীর পরিচয় জানা যায়নি।

আনোয়ারা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, সিএনজি অটোরিকশাটি বাঁশখালী থেকে আনোয়ারা আসার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটোরিকশার চালক মারা যান। আহত মাছ ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।-বাংলানিউজ

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে বলে জানান মো. কামরুজ্জামান।

Loading