শ্যামগঞ্জে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে উদীচির মানববন্ধন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:31 AM , October 12, 2020 সারাদেশে চলমান ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ উদীচি শিল্পীগোষ্ঠী শ্যামগঞ্জ শাখা সংসদ । ১১ অক্টোবর রোববার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে হাফেজ জিয়াউর রহমান কলেজ গেইটে উক্ত মানববন্ধন করা হয় ।উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামগঞ্জ শাখা সংসদের সভাপতি ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ’র সঞ্চালনায় উক্ত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গৌরীপুর উপজেলা কমিটির বিপ্লবী সাধারন সম্পাদক, জননেতা, কমরেড হারুন আল বারি । বাংলাদেশ ক্ষেতমজুর সমিত, গৌরীপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারন সম্পাদক আব্দুল লতিফ । উদীচী শিল্পীগোষ্ঠী গৌরীপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ওবায়দুর রহমান । উদীচী শিল্পীগোষ্ঠী শ্যামগঞ্জ শাখা সংসদের সাধারন সম্পাদক জয়ন্ত রায় । ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদের প্রাক্তন ছাত্রনেতা মাহমুদুল হাসান শুভ ও গৌরীপুর শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান অনয় প্রমুখ । শেয়ার ঢাকাবিষয়:https://news71online.com/?p=18555&preview=truehttps://news71online.com/archives/18555