দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: 10:53 AM , October 8, 2020

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) রাতেই ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আব্দুল কুদ্দুস নয়ন (৩৫)। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য মো. আব্দুল কুদ্দুস নয়নের। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সঙ্গে প্রায়ই কথা হতো ওই নারীর। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমের এই সম্পর্কের কারণে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতো। গত ৬ অক্টোবর বিকেলে নয়ন আবারও ওই নারীর বাসায় আসে। এসময় নয়ন বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ আছে বলিয়া দরজা বন্ধ করে দেয়। ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলে তাকে জোর পূর্বক ধর্ষণ করে নয়ন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ধর্ষণের অভিযোগে এক নারী মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে আটক করেছি।

Loading