পাঁচবিবিতে মদ, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ইউএনওর মতবিনিময় সভা

প্রকাশিত: 8:15 PM , October 7, 2020

জয়পুরহাটের পাঁচবিবিতে মদ, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশদের ভূমিকায় র্শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম পুলিশের উপজেলা সভাপতি আটাপুর ইউনিয়ন পরিষদের দফাদার আকবর আলী, সাধারণ সম্পাদক আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের দফাদার রুহুল আমিন প্রমুখ।

এসময় উপজেলার ৮টি ইউনিয়নের সকল ওয়ার্ডের গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading