পাঁচবিবিতে ইয়াবা ট্যাবলেটসহ আটক-৪

প্রকাশিত: 8:03 PM , October 7, 2020

জয়পুরহাটের পাঁচবিবিতে ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট এবং সেবনের উপকরণসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৬ই অক্টোবর) রাতে উপজেলার বালিঘাটা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাঁচবিবি থানা পুলিশ সূত্র জানায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম এর দিক নির্দেশনায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অসিত কুমার এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ পৌরসভা এলাকার বালিঘাটা কাঁচা সবজি বাজারের উত্তর পার্শ্বে সরকারি পুরাতন হাট অফিসের ঘরে মাদক সেবনরত আবস্থায় ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য ইয়াবা সেবনের উপকরণ ও ২টি মোটর সাইকেল সহ বালিঘাটা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন বাদশা (৩৫), মোঃ মুরাদ হোসেন (৩২), মোঃ মাহামুদুল হাসান সাগর (৪০), শ্রী মানিক দাস (৩৫), কে গ্রেফতার করেন পাঁচবিবি থানা পুলিশ। পরে মাদক আইনে জেলে হাজতে প্রেরুন করেন।

Loading