বরিশালে অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যান সংঘর্ষে ৬ জন নিহত নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:02 PM , September 9, 2020 বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার আটিপাড়া নামক স্থানে বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি অ্যাম্বুলেন্সের বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ডব্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের পিছনে থাকা যাত্রীবাহী এম এম পরিবহনের একটি বাসও দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।মৃতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। শেয়ার সারা দেশবিষয়: