ধামরাইয়ে কৃষকদের মাঝে  বীজ, সার ও গাছের চারা বিতরণ 

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ , জুলাই ২, ২০২৬
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে বীজ, চারা ও জৈব সার সহ অন্যান্য উপকরণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই)  উপজেলা পরিষদ মিলনায়তনে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউনও) মো: আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠান সভায় স্বাগত বক্তব্য রাখেন, ধামরাই  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
বিতরণ সভা শেষে  ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ,সার ও ফলজ বৃক্ষ বিতরণ করেন
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সোমভাগ ইউনিয়ন পরিষদের বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, মাহমুদুল হাসান সহ কৃষক- কৃষানি গণ।
উলেখ্য, এবারে শাকসবজি কর্মসূচির আওতায় ২০০০জন কৃষক, চলতি মৌসুমি আওতায় ২১০০ জন ও বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় ১০৯৮ জন কৃষকদের মাঝে সার, বীজ ও ফলজ গাছের চারা সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
এতে বিভিন্ন আওতায়  সার, বীজ ও ফলজ গাছের চারা অন্যান্য উপকরণ  পেয়ে কৃষকরা  খুশি হয়েছেন।

Loading