ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা তাইজুল ইসলাম।

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ , মার্চ ২০, ২০২৬

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে আশুলিয়াবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম । তিনি আশুলিয়ার সর্বস্তরের মানুষের সুখ, সমৃদ্ধি ও নিরাপদ ঈদ কামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সাভার ও আশুলিয়ার মাটি ও মানুষের নেতা, ঢাকা ১৯ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে আশুলিয়ার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন !

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও ইবাদতের পর পবিত্র ঈদুল ফিতর নিয়ে এলো আনন্দের বার্তা। এই ঈদ আত্মশুদ্ধির মাস রমজানের সমাপনী এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, ত্যাগ ও খুশির উৎসব । পবিত্র ঈদ-উল ফিতর বিশ্বের মুসলমানদের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি ।

পরিশেষে সবাইকে মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে, আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Loading