ধামরাইয়ে মহান একুশে ফেব্রুয়ারী পালিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২১, ২০২৬ ঢাকার ধামরাই যথাযোগ্য মর্যাদায় মহান একুশে দিবস পালিত হয়েছে।একুশে ফেব্রুয়ারী দিবস উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিবের সভাপতিত্বে ঢাকা -২০ ধামরাই সাংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারি কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি,ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান , ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম,ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ফিরোজ বাবু সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক, সংগঠন।এসময় পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শেয়ার সারা দেশবিষয়: