প্রবাসী সাংবাদিক বাবলু’র সৌজন্যে পটিয়ায় সচেতন নাগরিক ফোরাম’র ইফতার মাহফিল এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ , মার্চ ৩, ২০২৬ চট্টগ্রামের পটিয়ায়, কানাডা প্রবাসী সাংবাদিক ও পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর সৌজন্যে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি রেস্তোরাঁয়, পটিয়ার গুণীজন, বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সচেতন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর আবু তৈয়ব’র সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সদস্য সচিব আলমগীর আলম’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক এডভোকেট জসীম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, এছাড়াও বক্তব্য রাখেন রাজনীতিবিদ স ম ইউনুস, সাংবাদিক এস এ একে জাহাঙ্গীর, সাংবাদিক আবদুল হাকিম রানা, ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মাস্টার শ্যামল দে, রাজনীতিবিদ ইদ্রিস পানু, ইঞ্জিনিয়ার আবদুর রশীদ, সংগঠক মোহাম্মদ নুরুল করিম আনসারী, পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, রাজনীতিবিদ ও সংগঠক মোহাম্মদ হোসাইন, এ টি তাহের, সংগঠক জসীম উদ্দিন, গাউসিয়া হক পটিয়া পৌরসভার সংগঠক সাইফুল ইসলাম সোহেল, মোহাম্মদ এমরান, ফোরামের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন।আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক যুব ফোরামের আহ্বায়ক মুনির উদ্দিন ইখতিয়ার, সদস্য সচিব আবদুর রহীম খন্দকারসহ পটিয়ার বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠকরা।আলোচনা পর্বে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা পটিয়ার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এতে কানাডা প্রবাসী সাংবাদিক ও পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম বাবলু চৌধুরী মুঠোফোনে বলেন পটিয়ায় এখন প্রধান কাজ চাকরিচ্যুত ব্যাংকারদের চাকরি পুনর্বহাল, চাকরি পুনর্বহাল না হলে জোরদার আন্দোলনের গড়ে তুলার আহ্বান জানান। শেয়ার অন্যান্যবিষয়: