নিজ গ্রাম নাইখাইনে ভোট দিলেন কেন্দ্রীয় নেতা সৈয়দ সাদাত আহমদ

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৩, ২০২৬
চট্টগ্রাম-১২ -পটিয়া আসন নিজ গ্রাম জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন কেন্দ্রে ভোট দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমদ তার স্ত্রী লুনা সাদাত ।

এ সময় উপস্থিত ছিলেন,পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কলিম উল্লাহ চৌধুরী, বিএনপি নেতা দ্বীন মোহাম্মদ, নাজিম উদ্দীন, নুরুল হুদা,আবদুল মোতালেব মেম্বার, সহ স্হানীয় নেতৃবৃন্দ। এতে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্রগ্রাম-১২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।তিনি আরে বলেন তারেক রহমানের ৩১ দফা আধুনিক বাংলাদেশের মূল সনদ হিসেবে বাস্তবায়নের জন্য ধানের শীষের সরকার গঠন করতে হবে। এ জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া আমাদের সামনে আর কোন পথখোলা নেই। তিনি গনতন্ত্রের স্বার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সকলকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার আহবান জানান। এ সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার সাথে ছিলেন।

Loading