ধামরাইয়ে নবম জাতীয় পেস্কেলের গেজেট প্রকাশ ১ জানুয়ারি ২০২৬ কার্যকর দাবিতে অবস্থান কর্মবিরত ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৩, ২০২৬ ধামরাইয়ে নবম জাতীয় পেস্কেলের গেজেট প্রকাশ ১ জানুয়ারি ২০২৬ কার্যকর দাবিতে অবস্থান কর্মবিরত ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ( ৩ফেব্রুয়ারি) ধামরাই উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ধামরাই উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আসলাম হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ এবং কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে-স্কেল ঘোষণা না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। বর্তমান বেতন কাঠামোতে পরিবার পরিচালনা ও ন্যূনতম জীবনমান বজায় রাখা দুরূহ হয়ে উঠেছে বলে দাবি করেন তারা। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করে ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় বক্তারা বলেন, সরকার দ্রুত কর্মচারীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। শেয়ার সারা দেশবিষয়: