ধামরাইয়ে আবীর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৩, ২০২৬ ঢাকার ধামরাইয়ে আবীর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ও শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়ার পরিচালনায় দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প গত সোমবার ধামরাই বাজার আবীর কনসালটেশন সেন্টারে আয়োজন করা হয়েছে।এতে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবায় ছিলেন , শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহজাহান মিয়া, গণসাস্থ্য হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা: এ. টি.এম আব্দুল হান্নান, মেডিসিন বিশেষজ্ঞ ও ধামরাই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আহামেদুল হক তিতাস,ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আবু সাঈদসকাল ৯ টা থেকে বিকাল ৪টাপর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে বিভিন্ন রোগের ৬ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন পাপিয়া ফার্মেসির পরিচালক ফরিদ উদ্দিন ও আবীর কনসালটেশন সেন্টার প্যাথলজির পরিচালক জসীমউদ্দীন।উল্লেখ, শিশু বিশেষজ্ঞ ডা:শাহজাহান মিয়ার ছেলের মৃত্যুর স্মৃতিতে প্রতিবছর জন্মদিনে ও মৃত্যুবার্ষিকীতে ফ্রি চিকিৎসায় রোগী দেখে থাকেন। শেয়ার সারা দেশবিষয়: