তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন শান্তির সূর্যোদয় – শাওন তালুকদার

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , ডিসেম্বর ২৬, ২০২৫

মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার সাভারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । জনস্রোত ঠেলে রাত দশটায় জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। স্মৃতিসৌধে পৌঁছাতে বিলম্বের কারণে সূর্যাস্তের পুর্বে তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে স্মৃতিসৌধের সামনে । শুক্রবার জুমার নামাজের পর থেকেই স্বাগত মিছিল নিয়ে আসতে শুরু করে সাভার আশুলিয়া ও ধামরাই সহ আশপাশ এলাকার বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বেশ উদ্দীপনা দেখা যায় নতুন প্রজন্মের মাঝে । ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন তালুকদারের নেতৃত্বে স্বাগত মিছিল নিয়ে স্মৃতিসৌধের সামনে উপস্থিত হয় আশুলিয়ার ছাত্রদল নেতারা। পরে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের দিক নির্দেশনায় স্মৃতিসৌধের সামনের সড়কে সারিবদ্ধ হয়ে তারেক রহমানের অপেক্ষা করতে থাকেন তাঁরা। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়লেও সড়কে অনড় অবস্থান । তারেক রহমানকে এক নজর কাছ থেকে দেখার আগ্রহের কাছে হারমানে কনকনে শীত । তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ এলাকা। শাওন তালুকদার বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে দেশ জুড়ে খুশির জোয়ার, আজ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তিনি জাতীয় স্মৃতিসৌধে আসছেন জেনে হাজার হাজার মানুষ স্মৃতিসৌধের সামনে ছুটে এসেছে । আজ আমরা অত্যন্ত আনন্দিত । তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে স্বপ্নের সূর্যোদয় হয়েছে, শীঘ্রই দেশে শান্তি ফিরবে ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সামনের দলীয় কর্মসূচি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল পরিকল্পনা বাস্তবায়নে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সম্মানিত সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের দিক নির্দেশনায় সর্ব রাজপথে থাকবেন বলেও জানান ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন তালুকদার।

Loading