ধামরাই প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি তুষার, সম্পাদক আহাদ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ , অক্টোবর ১২, ২০২৫ ঢাকার ধামরাই প্রেস ক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি মো. আব্দুল আহাদ (বাবু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ধামরাই প্রেস ক্লাবেই এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে ক্লাবের ৩১ জন সদস্য তাদের পছন্দের ১৩ জন প্রার্থীকে ভোট দেন। প্রার্থীদের মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন।ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ধামরাই প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এস এম হাসান। ঘোষিত ফলাফলে আব্দুর রশিদ তুষার সভাপতি পদে ২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু হাসান পান ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আহাদ (বাবু) ২৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাদের পান ৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রাসেল হোসেন পেয়েছেন ২৩ ভোট আর মো. আব্দুল হালিম পায় ৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন রুবেল, অপরদিকে মো. শওকত হোসেন সৈকত ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন সহসভাপতি পদে এশিয়ান টিভির প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাইম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মো. নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মো. জাকির হোসেন ও বাংলাদেশ টুডের প্রতিনিধি মিলন সিদ্দিকী।প্রেসক্লাবে নির্বাচনে সরকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও ধামরাই উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন ধামরাই প্রেসক্লাবের সদস্য রুহুল আমিন। নির্বাচন ফলাফলের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিদওয়ান আহমেদ রাফি ও ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেয়ার ঢাকাবিষয়: