স্বৈরাচার আমলে আওয়ামী লীগ নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন করেছে —যুবদলের নেতা মুরাদ

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৯, ২০২৫

 

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, স্বৈরাচার আমলে আওয়ামী লীগ নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল। ভুল ধারণা মনে করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা আওয়ামী লীগকে ভোট দেয় এটা সম্পূর্ণ ভুল বরং বিগত নির্বাচনে ধামরাই থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকেরাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপির এমপি নির্বাচিত করেছে। ইয়াসিন মুরাদ আরো বলেন, নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। এতে আমরা তাদের সেবক হিসেবে পাশে থাকবো। কোন ফ্যাসিবাদ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। গত রোববার ভালুম আতাউর রহমান খান কলেজ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময় সভা শেষে তিনি ধামরাই উপজেলার ২০৩টি পূজামণ্ডপের সভাপতিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই সুতি পাড়া চেয়ারম্যান ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান রুমা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল হক জাহিদ,খুররম চৌধুরী টুটুল, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  ইশতিয়াক আহমেদ ফারুক ,জগদীশ রায় ও রঞ্জিত পাল সহ উপজেলার ২০৩টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ।

 

Loading