সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন, ওসির অপসারণ দাবি, ইউএনওর বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৮, ২০২৫
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

এতে অংশ নেন বেনাপোল, শার্শা,ও বাগআঁচড়া কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সহ শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিছেন। এসময় বক্তারা ওসির অপসারণের দাবু তোলেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মনিরুল ইসলাম মনি’র মুক্তি নিশ্চিত করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক বকুল মাহাবুব সহ-সভাপতি মো.জামাল হোসেন ও কাজী শাহজাহান সবুজ, যায়যায়দিন পত্রিকার বেনাপোল প্রতিনিধি জি এম আশরাফ, যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুর রহমান, এস এ টিভির প্রতিনিধি শেখ নাসির উদ্দীন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আইয়ূব হোসেন পক্ষী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও তামিম হোসেন সবুজ,সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক মো.লোকমান হোসেন, সহঃ প্রচার সম্পাদক আকাশ হোসেন সাগর, সহঃ আইন বিষয়ক সম্পাদক মিলন কবীর, সদস্য সংগ্রাম হোসেন বাবু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সহঃ সভাপতি আনিসুর রহমান, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শহীন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সকল প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

Loading