আশুলিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:26 PM , September 19, 2025 এস এম শফিক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ সেপ্টেম্বর আশুলিয়া ইউনিয়নের দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ এর সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ.ক.ম সামসুদ্দিন চৌধুরী , পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি সহ সাভার, শিমুলিয়া, ইয়ারপুর, পাথালিয়া , ধামসোনা, বিরুলিয়া ও আশুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাবেল উদ্দিন এবং ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, পিআর পদ্ধতির নামে নির্বাচনের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে, পিআর পদ্ধতি সংবিধানে নেই আর এটির গ্রহণ যোগ্যতাও নেই। বক্তব্যে তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত বলে আমি মনে করি। কেননা বিগত দিনে হাসিনার অধীনে নির্বাচন আমরা দেখেছি। কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেটা এ দেশের জনগণ জানে। তিনি আরো বলেন, এদেশের মানুষ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় । এদেশের আগামীর সরকার প্রধান হিসেবে দেশ নায়ক তারেক রহমান যোগ্য ব্যক্তি, তার নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি এবং আমি আশাবাদী দল থেকে আমাকে মনোনয়ন প্রদান করবে। আপনারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেভাবে কাজ করেছেন আগামী নির্বাচনেও ধানের শীষের পক্ষে কাজ করে যাবেন। তারেক রহমানের ৩১ দফায় উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন এবং পাঠ করেন। তিনি বলেন সাভারে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা চাইবো আমাদের যুবসমাজ মাদক থেকে বিরত থাকবে এবং খেলাধুলা লেখাপড়ায় মনোনিবেশ করবে।বিশেষ অতিথির বক্তব্যে দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব বলেন দেওয়ান পরিবার আশুলিয়ার মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। মরহুম দেওয়ান ইদ্রিস আপনাদের পাশে ছিলেন, ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আপনাদের পাশে ছিলেন এবং আছেন, আমি বিপ্লব আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো, আপনারা বিগত সময়ে যেমন দেওয়ান পরিবারের পাশে ছিলেন আশাকরি সামনেও থাকবেন, আপনাদের প্রিয় মুখ ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবেন আপনাদের সেবা করার জন্য।আলোচনা সভায় সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখেন আশুলিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ১নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল লতিফ, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান আজাদ সহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা পর্ব শেষে আশুলিয়া থানা যুবদলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন । শেয়ার ঢাকাবিষয়: