বেনাপোলে নিজ বাড়ি থেকে মিজান কসাইয়ের গলা কাটা লাশ উদ্ধার স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ , আগস্ট ২৯, ২০২৫ Oplus_131072যশোর জেলার বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামের বাসিন্দা মিজান কসাইয়(৪২)’ কে শুক্রবার ২৯ আগস্ট গভীর রাতে নিজ বাড়ীর উঠানে ফেলে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে মৃত হানিফ সরদারের ছেলে।স্থানীয় সুত্রে জানা গেছে,মিজান কসাই এর নিজস্ব কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই,তবে বেনাপোল চেকপোষ্টে একটি গোশের দোকানে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতো। সপ্তাহের প্রতি শুক্রবার তিনি নিয়মিত ভাবে সেখানে গরু জবেহ থেকে শুরু করে গোশ কেনা-বেঁচায় সহায়তা করতো । এদিকে, গরু জবেহ’র জন্য দোকানদার বার বার ফোন দিতে থাকে কসাই মিজান’কে, কিন্তু তাতে সাড়া না পেয়ে দোকানদার মিজানের বাড়ীতে এক ভ্যান চালক’কে পাঠান। ওই ভ্যান চালক মিজানের বাড়ীর গেটে এসে ডাকাডাকি করে(উল্লেখ্য,কসাই মিজানের বাড়ীর দু’টি গেইট রয়েছে,বাড়ীর সীমানায় একটি পকেট মেইন গেইট এবং অপরটি ঘরের বারান্দা সংলগ্ন কলাপ্সিবল গেইট)। কিন্তু তার ডাকে দ্বীতল বাড়ীর নীচতলায় থাকা স্ত্রী এবং দ্বিতীয় তলায় থাকা কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ের কান পর্যন্ত পৌছে না। অনেক ডাকাডাকির পর যখন না ওঠে তখন মিজানের বাড়ী সংলগ্ন বাড়ী থেকে মিজানের বড় ভাই জুলু ভ্যান চালকের ডাক শুনতে পেয়ে তিনিও ডাকাডাকি করতে থাকেন।Oplus_131072 পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাই সহ বাড়ির ভিতরে ঢুকে দেখে যে মিজানুর জবেহ করা অবস্থায় মাটিতে পড়ে আছে।এসময় নিহত মিজানের স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবেহ করতে যাবে এজন্য ভ্যান চালক বাড়ীর গেইটে ডাকাডাকি করে। তার ডাক শুনে উঠে বের হয়ে দেখি যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার বলেন, মিজানুর এর ছোট ভাই ভোর ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুর’কে বা কারা খুন করেছে,এমন সংবাদ শুনে আমি মিজানের বাড়ী যাই এবং সাথে সাথে বেনাপোল পোর্টথানায় খবর দিলে,এসআই রাশেদের নেতৃত্বে থানা পুলিশ এসে লাশের পাশে থাকা একটি ছুরি উদ্ধার করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ প্রসংগে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে, ঘটনা স্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয় বলে তিনি জানান। শেয়ার আইন-আদালতবিষয়: