রামগড়ে আলোচিত জোড়া খুনের ঘটনার ঘাতক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 9:40 PM , August 28, 2025 খাগড়াছড়ি জেলার রামগড়ে আলোচিত জোড়া খুনের ঘটনায় ১ সপ্তাহের মধ্যে মা-মেয়ে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ।সম্পদের লোভে দাদী ও ফুফুকে খুন করে নাতি সাইফুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সাংবাদিকদের জানান, ঘটনার দিন আসামী সাইফুল তাঁর দাদীর বাড়িতে এসে টাকা চাইলে ভিকটিম দ্বয় তাকে গালমন্দ করে। এরপর আসামি না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে আসামীর দাদী ও ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে গেলে আসামি দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তার (৪৫) এর গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করে এরপর দাদী আমেনা খাতুনকে (৯৫) ও একইভাবে হত্যা করে। এঘটনার সাতদিন পর ১ যুবককে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী নিহত আমেনা খাতুনের ছেলে ছাগলনাইয়া উত্তর কুহুমা দারোগাছড়া এলাকার বাসিন্দা মো.সাহাবুদ্দিনের ছেলে মো.সাইফুল ইসলাম (৩৫)।ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ জেলার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত (২০ আগষ্ট) বুধবার রামগড় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের পূর্ব বাগান টিলা এলাকায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে। শেয়ার খাগড়াছড়িবিষয়: