অবিচল সত্যের পথে” আইডি থেকে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সত্য প্রকাশ

প্রকাশিত: 3:29 PM , October 6, 2026

সাম্প্রতিক সময়ে “অবিচল সত্যের পথে” নামক একটি আইডি থেকে বেনাপোল পৌরসভার সম্মানিত সিএন্ডএফ ব্যবসায়ী, বেনাপোল ট্রাক মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ.কে.এম. আতিকুজ্জামান সনির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সেখানে তাকে চাঁদাবাজ হিসেবে আখ্যা দেওয়া এবং বিগত আওয়ামী শাসনের সাথে তার সখ্য ছিল বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা মাত্র।

আতিকুজ্জামান সনি আজীবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী সৈনিক। তিনি ছাত্রদল ও যুবদলের শার্শা এবং বেনাপোল শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে রাজপথে সরব নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফ্যাসিবাদের সময়েও তিনি বিএনপির রাজনীতিতেই অবিচল ছিলেন।

তিনি বেনাপোলের একজন সুপরিচিত ও সম্মানিত সিএন্ডএফ ব্যবসায়ী এবং বেনাপোল ট্রাক মালিক সমিতির নির্বাচিত সভাপতি। স্থলবন্দরের আইনশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার সুবিধার্থে যে কোনো সাধারণ ব্যবসায়ী বা সমিতির শীর্ষ পদে থাকা ব্যক্তিকে সরকারের বিভিন্ন সংস্থার সাথে দাপ্তরিক কাজে সম্পৃক্ত থাকতে হয়। প্রশাসনিক কাজ বা ব্যবসায়িক সমন্বয়কে কোনোভাবেই আওয়ামী লীগের সাথে সখ্য বলা যায় না।

সামাজিক মাধ্যমে যে রসিদগুলোর কথা তুলে ধরা হচ্ছে, তার ভিত্তি ও সত্যতা প্রশ্নবিদ্ধ। এছাড়া, এটি সবার জানা যে ট্রাক মালিক সমিতি বা পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের যেকোনো সিদ্ধান্ত, ফি বা টোল নির্ধারণ কমিটির সম্মিলিত ও গণতান্ত্রিক আলোচনায় গৃহীত হয়। এখানে কোনো ব্যক্তির একক ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়ার বা ফি নির্ধারণের কোনো সুযোগ থাকে না। কমিটির যৌথ সিদ্ধান্তকে ব্যক্তিকেন্দ্রিক “চাঁদাবাজি” বলে প্রচার করা একটি সুস্পষ্ট ষড়যন্ত্র।

বেনাপোল স্থলবন্দরের শান্তি ও ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট করতে এবং একজন প্রতিষ্ঠিত বিএনপি নেতা ও জনপ্রিয় ব্যবসায়ীকে সামাজিকভাবে হেয় করতে একটি স্বার্থান্বেষী মহল এই মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।

​অতএব, ভিত্তিহীন এসব গুজাবে কান না দেওয়ার জন্য বেনাপোলবাসী, ব্যবসায়ী সমাজ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ সত্য উন্মোচন ও রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিহত করে বেনাপোলে ব্যবসাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই সকলের কাম্য।

Loading