সেনবাগ আজিজপুর সমাজকল্যাণ সোসাইটির বৃত্তি প্রদান ও সংবর্ধনা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 4:32 PM , August 23, 2025 আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালী সেনবাগের কাবিলপুর ইউপি’র আজিজপুর সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজিজপুর সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং ২৪ এর বন্যায় অংশগ্রহকারী স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা প্রদান।ইঞ্জিনিয়ার জুলফিকার হায়দার জয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক এবং শিক্ষানুরাগী চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা এবং গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি রবিউল হোসেন সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সালেহ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, অর্থমন্ত্রনালয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।উল্লেখ্য গত ২৫ জুলাই সেনবাগ আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে সেরা ২০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। এছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যায় নোয়াখালী সেনবাগে মানবিক কাজে অবদান রাখায় ৮জন স্বেচ্ছাসেবীকে পুরস্কৃত করা হয়। শেয়ার নোয়াখালীবিষয়: