রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ , আগস্ট ৮, ২০২৫

খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) কাজী শামীম সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রামগড় প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন
তিনি ১৯ মে রামগড়ে যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নির্বাহি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও কাজী শামীম সরকারি দায়িত্ব পালনে সাংবাদিক সহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রামগড় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন সহ উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শুভাশিস দাশ, সহ-সভাপতি মোঃ বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা , মোঃ মোশারফ হোসেন, কোষাধক্ষ্য শাহাদাত হোসেন কিরন, সদস্য মোঃ এমদাদ খান, মোঃ মাসুদ রানা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহেদ হোসেন রানা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ তুহিন নিজাম ও মোঃ বেলাল হোসেন প্রমুখ।

Loading