রামগড়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দোকান মালিকের জরিমানা বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ , আগস্ট ৮, ২০২৫ খাগড়াছড়ির রামগড়ে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে এক ফার্মেসী মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।শুক্রবার (৮ই আগষ্ট) রামগড় পৌরসভার সুনাইপুল বাজারের জননী মেডিকেল হল নামক ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ফার্মেসীতে প্রচুর পরিমানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দোকানের অধিকাংশ ঔষধের মেয়াদ নেই। অধিকাংশ ঔষধের মেয়াদ ২০২০/২০২২/২০২৩ সালে শেষ হয়ে গিয়েছে। এমনকি অনেকগুলো ঔষধের মেয়াদ আজ থেকে প্রায় ০৭ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ সালে শেষ হয়ে গিয়েছে। ফার্মেসীর স্বত্তাধিকারী মোঃ নুর হোসেন কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ আনুমানিক ০৪ লক্ষ টাকা মূল্যমানের ঔষধ জব্দ করা হয়েছে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, জনস্বার্থে উপজেলার যে কোন স্থানে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। শেয়ার খাগড়াছড়িবিষয়: