ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র তানযীল আহমাদ কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ , আগস্ট ৩, ২০২৫ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সেকশনে কামিলে বাংলাদেশের মধ্যে ঢাকার জেলার ধামরাই উপজেলার শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র তানযীল আহমাদ কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার হয়েছেন।এর আগে তিনি ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা থেকেই দাখিল পরীক্ষায় এ প্লাস, আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (বৃত্তি সহ) ও ফাজিল পরীক্ষায় এ গ্রেড পেয়ে ভালো ফলাফল করে এসেছে। তিনি গ্রামের বাড়ি নীলফামারী জেলার যাদুরহাটের নতিব চাপড়া বাসিন্দার মো: আব্দুল হালিম ও মাহফুজা বেগমের বড় ছেলে। তারা তিন ভাই। মেজো ভাই গ্র্যাজুয়েট( EEE) বুয়েট। ছোট ভাই এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। তারা তিন ভাই মেধাবী।এবারে কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার হওয়ায় প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।আমার সাফল্য তার পিছে বাবা ও মা এবং মাদরাসা শিক্ষকের প্রতি আমি ঋণী। আমি ভবিষ্যতে একজন গবেষক ও ইসলামের প্রকৃতপক্ষে প্রচারক হতে চাই।গত মঙ্গলবার ২৯ জুলাইধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার পক্ষ থেকে কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় তাকে কৃতি সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তার হাতে তুলে দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) রেজিস্টার মো: আইউব হোসেন।সে বর্তমানে ঢাকা মিরপুরে একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন। সে সবার কাছে দোয়া প্রার্থী। শেয়ার ঢাকাবিষয়: