রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী শাহজাহান রিপন পুলিশের হাতে আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ , জুলাই ২৬, ২০২৫

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার দুইবারের সাবেক মেয়র কাজী মোহাম্মদ শাহজাহান রিপনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় রামগড় পৌরসভার ০৮নং ওর্য়াডে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি রামগড় পৌরসভার  সাবেক মেয়র  হিসেবে দায়িত্ব পালন করেন এবং রামগড় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মঈন উদ্দিন জানান, সিআর মামলা নং-১০/২২(নাঙ্গলকোট), ধারা-যৌতুক নিরোধ আইনের ০৩ এর ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত আসামী কাজী শাহজাহান রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে রামগড় থানায় হত্যা মামলা সহ তিনটি মামলার তথ্য পাওয়া যায়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Loading