ধামরাইয়ে বিএনপির নেতা  মরহুম ফটো মিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , জুলাই ২৫, ২০২৫
ধামরাইয়ে বিএনপির নেতা  মরহুম ফটো মিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
 ধামরাইয়ে বিএনপির নেতা মরহুম ফটো মিয়ার স্বরণ সভা ও  দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয় ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায়  বাথুলী হাফিজিয়া মাদ্রাসার মাঠে ধামরাই সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ মিয়ার সভাপতিত্বে ধামরাই থানার  সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আলহাজ্ব ফটো মিয়ার স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।এতে স্মরণসভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানার  বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন । প্রধান বক্তা থানার বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন , ধামরাই থানার  বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খাঁন ফরহাদ , সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন , থানার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম , পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন , ঢাকা জেলা বিএনপির সাবেক উপ-কোষাদক্ষ সোহেল হায়দার চৌধুরী কবির , রোয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীম মাষ্টার , গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন , থানার  মহিলা দলের সভাপতি আমেনা আক্তার কাউকাব , থানার কৃষকদলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন , সুতিপাড়া ইউনিয়ন বিএনপির নেতা জয়নাল আবেদিন প্রমুখ ।
মরহুমের স্বরণ সভা শেষে সবার মাঝে তোবারক বিতরন হয় ।

Loading