ধামরাইয়ে প্রয়াত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২৫ ধামরাইয়ে প্রয়াত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে সন্তান বিএনপির ঢাকা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রয়াত হাবিবুর রহমান হাবিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল গত শুক্রবার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানার বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই থানার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, ফিরোজ খান বাবু , থানার স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সুজন এবং জে এল গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা কবিরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।দোয়া মাহফিলে মরহুম হাবিবুর রহমান হাবিবের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার রাজনৈতিক ও সামাজিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শেয়ার ঢাকাবিষয়: