ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২৫

 

ধামরাইয়ে চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গত শুক্রবার বারবাড়িয়া কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়।
চারিপাড়া যুব সংঘের সভাপতি তৈমুর রহমান তুলার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
খেলা উদ্বোধন করেন সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রুমা।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, যুবদলের সাবেক সহ সভাপতি এবাদুল হক, ধামরাই থানার বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান হোসেন ও পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুকুট প্রমুখ।

শেখ হাটি ফুটবল একাডেমী নড়াইলকে হারিয়ে তারেক একাডেমী দিনাজপুর বিজয় লাভ করে। এতে বিজয়ীদের হাতে ২ লাখ টাকার প্রাইজ মানি হাতে তুলে দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

Loading