তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি, বিদেশি মুদ্রাসহ ১৩ জন গ্রেফতার

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ , জুলাই ৪, ২০২৫
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতি, বিদেশি মুদ্রাসহ ১৩ জন গ্রেফতার ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ডাকাতির ঘটনায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা লুটের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকাল সাড়ে ৬টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একটি দল এমএম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি প্রাইভেটকার গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

Loading