মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:18 PM , July 4, 2025 দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ভিত্তিক একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (৪ জুলাই) বিকালে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য লিফলেট বিতরণ কর্মসূচিতে একথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন।তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদী শাসন চায় না। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি অন্যায়ের বিচার বাংলার মাটিতেই হবে।উত্তরা আজমপুরের আমির কমপ্লেক্স থেকে জমজম টাওয়ার পর্যন্ত অনুষ্ঠিত লিফলেট বিতরণ কর্মসূচিতে উত্তরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।এসএম জাহাঙ্গীর আরও বলেন, এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা। রাষ্ট্র সংস্কারে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক দেওয়ান, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ, আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূরু, তুরাগ থানা বিএনপির নেতা আলমাস আলী এবং ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা।এছাড়াও ঢাকা-১৮ আসনের আওতাভুক্ত সব থানা এবং ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শেয়ার রাজধানীবিষয়: