পারমাণবিক স্থাপনায় হামলা করে ইসরাইল ‘সীমা অতিক্রম করেছে

প্রকাশিত: 3:19 PM , June 15, 2025
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলেছেন, শুক্রবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরাইল ‘সীমা অতিক্রম করেছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত বিদেশী কূটনীতিকদের সাথে এক বৈঠকে আরাকচি বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইনে একটি নতুন লাল রেখা বা সীমা অতিক্রম করেছে এবং তারা পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করছে।

Loading