সেনবাগ আইডিয়াল হাই স্কুলে সৈয়দ হারুন কম্পিউটার ল্যাব উদ্বোধন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:00 PM , May 28, 2025 আমির হোসেন লিটন, সেনবাগ প্রতিনিধি :নোয়াখালীর সেনবাগ আইডিয়াল হাই স্কুল প্রবেশ করলো ডিজিটাল শিক্ষার নতুন দিগন্তে।সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায়, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেবের অর্থায়নে উক্ত বিদ্যালয়ের জন্য ৪ টি ল্যাপটপ ও একটি প্রিন্টার দিয়ে সেনবাগ আইডিয়াল হাই স্কুলে “সৈয়দ হারুন কম্পিউটার ল্যাব” এর শুভ উদ্বোধন করা হয়।বুধবার (২৮ মে) সকাল ১১টায় স্কুলের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আইডিয়াল হাই স্কুলের সভাপতি প্রভাষক আবু নাঈম খান এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আবু ছায়েদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবদুল হান্নান লিটন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস এফ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সৈয়দা সাজেদা রশীদ (শেলী)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সবুজ মিঞা এবং পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।আরও উপস্থিত ছিলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহ্বায়ক মোঃ জাবের ও সদস্য মাহামুদুর রহমান রাকিব এবং মোঃ ইমাম হোসেন হৃদয়।সৈয়দ হারুন ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় এ ল্যাব প্রতিষ্ঠায় তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় তাল মিলিয়ে এগিয়ে যাবে এমনটি আশাবাদ ব্যাক্ত করেছেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ। শেয়ার নোয়াখালীবিষয়: