ধামরাইয়ে আন্তর্জাতিক মে দিবসে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ , মে ১, ২০২৫

 

ঢাকার ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ধামরাই বিজয়নগর মাঠে ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি হিসেবে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে ধামরাই পৌরসভার উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন, ধামরাই নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুল হক, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন , সহসাধারণসম্পাদক ধলু মিয়া, সাংগঠনিক সম্পাদক শফির উদ্দিন ও কোষাধক্ষ্য আতাবর হোসেন সহ ইউনিয়নের সদস্য বৃন্দ।
আলোচনা সভা শেষে একটি র‍্যালি বের করে। র‍্যালিটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত কার্যালয়ে শেষ হয়।

Loading