রামগড়ে পহেলা বৈশাখে বিএনপির বর্ণাঢ্য র্যালি বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 12:06 AM , April 15, 2025 সকল বৈষম্য ভেদাভেদ ভূলে সকলের মাঝে নতুন বছরের সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশনা অনুযায়ী রামগড় উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের হয়েছে।সোমবার( ১৪ এপ্রিল ) উপজেলা দলীয় কার্যালয়ের সামেনে হতে বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ,পৌর ও ইউনিয়ন স্ব স্ব শাখার ব্যানার নিয়ে বৈশাখী শোভাযাত্রা বের করেন।এটি রামগড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এসময় উপজেলা ,পৌর, ইউনিয়নের বিএনপি যুবদল,ছাত্রদল,মহিলাদলসহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উৎসাহ উদ্দীপনা নিয়ে র্যালীতে অংশ নেন।নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন রং বে রঙ্গের পোষাকে বিএনপি নেতাকর্মী ছাড়াও মুসলিম ,ত্রিপুরা ,মারমা, হিন্দু ,বড়ুৃয়া সহ অন্যান্য সম্প্রদায়ের জনসাধারন নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে।পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন , সাধারন সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু,সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি সুজায়েত আলী,সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী,পেশাজীবিসহ বিভিন্ন সম্প্রদায়ের সর্বস্তরের জনসাধারন অনুষ্ঠানে যোগ দেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: