রামগড় থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ , এপ্রিল ১৫, ২০২৫ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় থানা পুলিশের আয়োজনে এবং পুলিশিং কমিটির সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১টায় থানা পুলিশ সম্মেলন কক্ষে ‘ ওপেন হাউজ ডে ‘ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, পিপিএম- সেবা।(১৫ এপ্রিল) মঙ্গলবার অনুষ্ঠিত সভায় রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি ও উপজেলায় নবগঠিত পুলিশিং কমিটি সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি’র সভাপতি ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রামগড় প্রেস ক্লাবের সহ সভাপতি ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং নবগঠিত উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বাহার উদ্দিন,রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,রামগড় উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারী আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এবং ১ ও ২ নং ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধি, সনাতন সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বিএনপির নেতৃবৃন্দ রামগড়কে মাদক এবং চোরাচালান মুক্ত সমাজ গঠনে নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটি এবং রামগড় থানাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: