ধামরাইয়ে ৬০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ , এপ্রিল ৯, ২০২৫

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর আয়োজনে রাজস্ব কৃষি প্রণোদনায় আওতায় উপজেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার( ৯এপ্রিল) সকালে ধামরাই উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনিক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিউজ্জামান শাহিন ও আওলাদ হোসেন, উপজেলা  উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান সহ কৃষি কর্মকর্তা ও কৃষক- কৃষানি গণ।

এবারে ২০২৫-২৬ অর্থবছরের ২০২৫-২৬ মৌসুমী আউশ ধানের ফসলে আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে রাজস্ব প্রণোদনার আওতায় উপজেলার মোট ৬০০ জন কৃষকদের মধ্যে আউশ ধানের বীজ – ৫কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

 

Loading