আশুলিয়ার চাঁনগাওয়ে মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , এপ্রিল ৯, ২০২৫

আশুলিয়ার চানগাঁওয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর উদ্যেগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ।

৯ এপ্রিল বুধবার সাভার উপজেলাধীন আশুলিয়া ইউনিয়নের চানগাঁও বেলায়েত হোসেন মেম্বার এর কার্যালয়ে এই জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভার তত্ত্বাবধায়ক, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ঢাকা জেলার ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন বলেন, নিরাপদ সুশৃংখল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অনিয়মিত অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার বেলায়েত হোসেনের চেম্বারে এই আলোচনা সভার আয়োজন করা হয় । স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি করাই হলো এই সভার মূল উদ্দেশ্য ।

উক্ত আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেয়ার আগে কি কি বিষয় বিবেচনা করতে হবে আর কি কি বিষয়ে সচেতন থাকতে হবে , সে সকল বিষয়ে ভালো করে জেনে অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারি নিয়ম মেনে বিদেশ যাবার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
আলোচনা সভায় সংস্থাটির ডেস্ক অফিসার সত্যপ্রিয় আহমেদ পার্থ উপস্থিত সকলের সামনে প্রজেক্টর এর মাধ্যমে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়নের গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মোঃ বেলায়েত হোসেন মোল্লা ও স্থানীয় মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম সহ আশুলিয়ার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

উপস্থিত সকলে সভায় আলোচিত বিষয় সমূহ স্থানীয় পর্যায়ে নিজ নিজ অবস্থান থেকে প্রাচারের প্রতিশ্রুতি প্রধান করেন এবং সেই সাথে তাদের এলাকায় মানব পাচার প্রতিরোধ ও নিরপদ অভিবাসন নিশ্চিত করতে সকলে মিলে ভুমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন ।

Loading