ধামরাইয়ে গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ , এপ্রিল ৯, ২০২৫ ফিলিস্তিন গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকার ধামরাইয়ে জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুব্বানে আহলে হাদীস এবং সর্বস্তরের মুসলিম জনতা । আজ বুধবার( ৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দিকে ঢাকা জেলা, ধামরাই উপজেলা ও মানিকগঞ্জ জেলার জমঈয়তে আহলে হাদীস ও জমঈয়তে শুব্বানে আহলে হাদীস এবং সর্বস্তরের মুসলিম জনতা মিলিত হয়ে শরীফবাগ মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ধামরাই উপজেলা চত্বর মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন,ধামরাই শরীফবাগ কামিল মাদ্রাসার হাদিস বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীস এর যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ,ঢাকা জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদীস এর সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুর ইসলাম, ঢাকা জেলা জমঈয়তে আহলে হাদীস এর যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রমুখ।বক্তারা বলেন, ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে। গাজায় ইসরাইল যে নারকীয় গণ হত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব বিবেক আজ নিস্তব্ধ। এই নীরবতা ভাঙতে হবে আমাদেরই। গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানকে একত্রিত হতে হবে। আমাদেরকে অনুমতি দিলে আমরা যুদ্ধ অংশগ্রহণ করব ইসরাইলের বিরুদ্ধে।রাগের বসে কোন দোকানে ভাঙচুর করবেন না এটা ইসলাম কখনো শিক্ষা দেয় নাই। সমাবেশে বক্তবে সময়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। শেয়ার সারা দেশবিষয়: