ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ , মার্চ ২৮, ২০২৫ মীর আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, নাগরপুর উপজেলা বিএনপিনিউজ ৭১অনলাইন, টাঙ্গাইল: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর আবুল কালাম আজাদ (রতন) ।শুভেচ্ছা বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় এই নেতা বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আল্লাহর অশেষ রহমত ও বরকতময় শান্তি এবং সমৃদ্ধি ।মীর আবুল কালাম আজাদ আরো বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা এবং জাতীয়তাবাদী দল বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ যেমন চাঁদাবাজি, দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় আমার প্রিয় নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও দেশের বাইরের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক। শেয়ার টাঙ্গাইলবিষয়: