রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , মার্চ ২৫, ২০২৫

 

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মার্চ)মঙ্গলবার দুপুরে জোন সদরে জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ব্যাক্তিবর্গ নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল মো. আহসান উল ইসলাম কে রামগড়ে স্বাগত জানান। আলোচনায় রামগড় উপজেলার তথা জোনের আওতাধীন এলাকার আইনশৃংখলা, সম্প্রীতি রক্ষা ও সহাবস্থান নিশ্চিত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি বন্ধে করনীয় বিষয়ে মতামত প্রদান করেন।
নবাগত জোন কমান্ডার এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি এবং সম্প্রীতি রক্ষায় সকল সম্প্রদায়কে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
এসময় উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ, এডি রাজু আহমেদ, রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সমন্বয়কারী হাফেজ আহমদ ভূঁইয়া, সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, জামায়াতে ইসলামি রামগড় উপজেলা সভাপতি ফয়জার রহমান, বিজিবির পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রামগড় রেঞ্জ কর্মকর্তা, হেডম্যান-কার্বারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading