ধামরাইয়ে আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ , মার্চ ২৪, ২০২৫ ঢাকার ধামরাইয়ে আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ধামরাই শাখা অফিস মনির প্লাজায় ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।আজ সোমবার ধামরাই শাখার আই এফ আই সি ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ ধামরাই অঞ্চলের পরিচালক ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো:শামসুল ইসলাম, সাংবাদিক নবীন চৌধুরী, অত্র ধামরাই শাখার ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃনয়ন ইসলাম, মার্কেটিং এন্ড সেলস অফিসার নাঈম খান লোন অফিসার মৌরিন তানিয়া ও সহকারি সেলস অফিসার তহিদুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিগণ। দোয়া মাহফিলের পরিচালনা করেন ইমাম ইমরান হোসেন।সারা দেশের ন্যায় ধামরাই আই এফ আই সি ব্যাংক শাখা ব্যাংকিং প্রযুক্তি দোর গোড়ায় পৌঁছে দেবার জন্যই গ্রাহকদের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া সেবামূলক কাজ করে আসছে। শেয়ার সারা দেশবিষয়: