ধামরাই পৌর যুবদলের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 11:42 AM , March 26, 2025 ঢাকার ধামরাইয়ে পৌর যুবদলের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল গত মঙ্গলবার বিকালে মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।ধামরাই পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ রোমান সিকদারের সভাপতিত্বে ও ধামরাই পৌর যুবদল নেতা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক,ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাকিবুর রহমান ফরহাদ, ধামরাই পৌর বিএনপির সাধারন সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ধামরাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার,পৌর বিএনপির সাংগঠনিকসম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, ফিরোজ খান বাবু, যুবদল নেতা আমিনুর ইসলাম সবুজ, ফয়সাল আহমেদ, বিল্লাল হোসেন, মিজানুর রহমানসহ প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: